লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: লাখাই উপজেলা ৫ নং করাব ইউনিয়নের সচিব জিলু মিয়া জনৈক ব্যক্তির কাছ থেকে জন্ম নিবন্ধন করতে ১৭শত ৫০ টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রাঢ়িশাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ ফরহাদ মিয়া।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন পূর্বে আমার বোন জন্ম সনদ করার জন্য আমার নিজ ইউনিয়ন ৫নং করাব ইউনিয়নে গেলে সচিব জিলু মিয়া আমার বোনের কাছ থেকে ১৭ শত ৫০ টাকা নেয়। এবং বিভিন্ন উপায়ে জানতে পারলাম আরও লোকের কাছ থেকে এইভাবে প্রতিনিয়ত অনিয়ম করে অতিরিক্ত টাকা নিয়ে জালিয়াতি করে আসছে।
এ বিষয়ে  কথা বলতে ৫ নং করাব ইউনিয়নের সচিব জিলু মিয়াকে মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।