গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং ২৭) ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১২৪ জন ভোটারের মধ্য ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল করা হয়।

ভোট গণনা শেষে সভাপতি পদে গোলাম মোস্তফা (ছাতা প্রতিক) ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সভাপতি সামছুল আলম (চেয়ার প্রতিক) পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে মোনারুল ব্যাপারী (আনারস প্রতিক) ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক আলী (তালাচাবি প্রতিক) পেয়েছেন ২৮ ভোট এবং রাজা মিয়া (মোটরগাড়ি প্রতিক) পেয়েছেন ২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে আতাউল হক (মই প্রতিক) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল জলিল প্রধান (প্রজাপতি প্রতিক) পেয়েছেন ২২ ভোট। নির্বাচন কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুল শরিফ।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল আউয়াল (মাছ প্রতিক), সহ-সাধারণ সম্পাদক পদে সাবু ব্যাপারী (গরুর গাড়ী) এবং সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল (আম প্রতিক) কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।