ইউসুফ হুসাইন লালপুর (নাটোরে) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্স এর সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্‌বোধনী বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

এসময়, তিনি কোর অব ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

এছাড়া দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাবাহিনী প্রধান।

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্স এর সিনিয়র সেনা কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট অধিনায়কগণ উপস্থিত ছিলেন।