ইউসুফ হুসাই লালপুর (নাটোরে) প্রতিনিধি :দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।আজ সোমবার (০৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর সেখান থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-আভা ডেভেলপমেন্ট সোসাইটি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা, প্রীতম কুমার হোড় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি বিষয়ক বিভিন্ন সচেতনতমূলক বক্তব্য রাখেন এবং সকলকে সচেতন ভাবে শক্ত হাতে দুর্নীতি প্রতিরোধে কাজ করার জন্য আহ্বান জানান।




