সুইটি আক্তার, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেলসহ তার ৮ সফরসঙ্গী একটি মাইক্রোবাসে করে আমতলী উদ্দেশ্যে রওনা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় বসে একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ধাক্কা খায়।

আহতরা হলেন-চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), মো. কবির হোসেন (২৪), ওমর ফারুক (৪০), ও সাইফুল ইসলাম (৩৬)। অন্যদের নাম এখনো জানা যায়নি। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায়, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিত্রনায়ক রুবেল এর শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

আহত সাইফুল ইসলাম জনান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছিল। সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মাদারীপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আহতদের প্রার্থমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়,এছাড়া গুরুতর আশংকাজনক ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।