খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রেস ক্লাবে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিরার(০২ নভেম্বর) সকাল টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্থানীয় জেলা পোল্ট্রি শিল্প ও খামারিদের, খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ কমিটি গঠন ও আলোচন সভাা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জোবেদা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো; মফিজুল ইসলাম মল্লিক।
বিশেষ অতিথি খাগড়াছড়ি জজ কোর্ট এডভোকেট আব্দুল্লাহ-আল- মামুন, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের সদস্য সাখাওয়াত হোসেনসহ জেলার নয়টি উপজেলার পোল্ট্রি খামার মালিকগন।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাজার গড়ার লক্ষ্যে পোল্ট্রি মুরগীর বাচ্চা ক্রয় ও বিক্রয় গ্রাহক সেবার মান বাড়ানোর জন্য সকল স্থানীয় খামারিগন এ সংগঠনের মাধ্যমে ঐক্য গড়ে তুলার আহব্বান জানান। সকল স্থানীয় খামরিদের মালামাল ক্রয় বিক্রয় সহজ করার কথাও বলা হয়।
তারা আরো বলেন, সকল বৈষম্য দুর করাসহ অবৈধ ও অতি মুনাফা লোভী বাজার ব্যবসার সিন্ডিকেট ভাঙ্গতেই জেলা পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন কমিটি গঠনের মুল উদ্দেশ্য বলে উল্লেখ্য করেন নেতারা।
এ সময় জেলার পেশাজবি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধরা উপস্থিত ছিলেন।




