মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন এর ৭ ও ৮ নং ওয়ার্ড গ্রামবাসীর উদ্যােগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল।
তোফায়েল হোসেন জুয়েল বলেন, আমি নেতা হতে চাইনা আমি শুধু মাত্র আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের দুঃখ সুখের ভাগ নিতে এসেছি। কুমিল্লা জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের মধ্যে বিগত আওয়ামী স্বৈরাচার দের ক্রসফায়ারের আমি ব্যক্তি তোফায়েল হোসেন জুয়েল ৩৭ টি মিথ্যা বানোয়াট মামলার আসামি করে বাড়ী ঘর ভাংচুর ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালিয়ে ১০ বছরের ও বেশি সময় এলাকায় প্রবেশ করতে দেয়নি স্বৈরাচার সরকার কিন্তু এতটা নির্যাতন নিপিড়ন এর পরেও একদিনের জন্যে ও আওয়ামী স্বৈরাচারদের সাথে আপোষ করিনি।
তিনি আরো বলেন, ইউনিয়ন ছাত্রদল থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের প্রভাবশালী সংগঠন এর সাংগঠনিক পদে মূল্যায়ন করেছে এটা আমার ক্ষমতা বাহাদুরি নয় বরং জাতীয়তাবাদী দল এর আদর্শ বিসর্জন করেনি বলে দল আমাকে মূল্যায়ন করছে। আর তাই আসুন আমরা দলমত নির্বিশেষে নিজেকে অতিরিক্ত ত্যাগী সুবিধাবাদি বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে গিয়ে আওয়ামী স্বৈরাচার দের দোসর যেনো না হই। কোথাও হামলা ভাংচুর নির্যাতন করা যাবেনা,কেননা যার প্রতিষ্ঠান লুটপাট বাড়ী ঘর ভাংচুর করে সে বুঝে মূলত এটার কতটা হাহাকার।
আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রহমানের সভাপতিত্বে ও উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক পেয়ার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মির্জা হিরন, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়াজী কামাল হোসেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, সহ স্থানীয় ৭ নং ও ৮ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




