গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবুল কালাম সরকার (৩৩) নামে ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টকে গত তিনদিন ধরে খুঁজে পাচ্ছে না তার পরিবার। তিনি উপজেলার কোচাশহর বাজারস্থ্য ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট। নিখোঁজ আবুল কালাম সরকার উপজেলার শিবপুর ইউনিয়নের খিড়িবাড়ী গ্রামের তবিবর রহমান সরকারের ছেলে।

জানা গেছে, আবুল কালাম সরকার গত বৃহস্পতিবার মোবাইল ব্যাংকিংয়ের কাজে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে পৌঁছার পর নিখোঁজ হন।

নিখোঁজ আবুল কালামের ভাই আনারুল হক সরকার জানান, তার ভাই ঘোড়াঘাট ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংক থেকে ৪৯ হাজার ৯শ টাকা উত্তোলন করে গোবিন্দগঞ্জে আসার পথে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে ভাইকে খুজেঁ না পেয়ে তিনি পরের দিন গতকাল শুক্রবার ঘোড়াঘাট থানায় ৭৩৪ নম্বর-সাধারণ ডায়েরী (জিডি) করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান,নিখোঁজ আবুল কালাম সরকারকে উদ্ধারে তৎপরতা চলছে।