ব্রাহ্মণবাডিয়া প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী স্বরণে গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর)বিকাল ৩টায় ব্রাহ্মণবাডিয়া জেলা কমিটির পক্ষ হতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাডিয়ার সভাপতি এম এ মুসা । দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মালেক সাবেক উপ পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া ।
প্রধান মেহমান ছিলেন আলহাজ্ব এ্যাড, কাজী মাও, মোঃ ইসলাম উদ্দিন (দুলাল)।
প্রধান বক্তা এ্যাড. জাহাঙ্গীর আলম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া নাগরিক জোট।
বিশেষ অতিথি ছিলেন ফারুক আহমেদ ইউনেস্কু ক্লাব, সাক্ষণবাড়িয়া, আরিফুজ্জামান সাধারণ সম্পাদক জাতীয় সংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, জেলা শাখা, মনিরুজ্জামান সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টাস ক্লাব, আব্দুর রহমান (বুলবুল) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাডিয়া, মো: হারুন আল রশিদ নির্বাহী সম্পাদক ‘চেতনায় ব্রাহ্মণবাড়িয়া, মো: রফিকুল হাসান সোহাগ সহ-সভাপতি, জাতিয় সাংবাদিক সংস্থ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোঃ শাহ আলম বক্স ও রফিকুল হাসান সোহাগ ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল সদস্য বৃন্দ, মাদ্রাসার ছাত্র- শিক্ষক,ও স্থানীয় মুরুব্বীগন ।
অনুষ্ঠানটি কোরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয়ে বক্তাগন মরহুম সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী এর সৃতি চারণ এর পর
মিলাদ ও দোয়া পরিচালনায় হাফেজ মাওঃ ইসহাক আল মামুন। পরে তাবারুক বিতরণের মধ্যদিয়ে শেষ হয় ।




