গাইবান্ধা প্রতিনিধি: দিনদুপুরে বাজারের মধ্যে দোকানে বসে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গাইবান্ধায় ৮ জন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজার এলাকার মুরগী পট্রি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন – সদর উপজেলার সাতানী ছাদেকপুর গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে মোনারুল ইসলাম (৩৬), দক্ষিণ কোমরপুর গ্রামের সালাম আকন্দ ছেলে বাবু আকন্দ (২২), তুলসীঘাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আসিফ হাসান (২৩), সাজু মিয়ার ছেলে মারুক মিয়া (২৩) ও মৃত হায়দার আলীর ছেলে সুজন মিয়া (৩২), মধুপুর গ্রামের মৃত জয়নালের ছেলে শিপন মিয়া (১৯), দক্ষিণ কোমরপুর গ্রামের মৃত ছামা মিয়ার মাসুদ মিয়া (২৪) এবং পলাশবাড়ী উপজেলার পবনপুর গ্রামের মুকুল সরকারের ছেলে আব্দুর রাজ্জাক (১৮)।

এবিষয়ে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, দিনদুপুরে তুলসীঘাট বাজার এলাকার একটি দোকানে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জনকে আটক করে। আটককৃতদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।