নিজস্ব প্রতিনিধিঃ মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় হতদরিদ্র জেলে পরিবারের ২০ পরিবারের মাঝে ৩হাজার নগদ টাকা ও ৩০৫ পরিবারের মাঝে ৫টি করে হাঁস এবং সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর ২৪) এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে এনএসএস সহযোগিতায় মা স্বাস্থ্য সেবা কেন্দ্র চকরিয়া ক্লিনিকে ৩২৫ হতদরিদ্র জেলে পরিবারের মাঝে এসব নগদ অর্থ ছাড়াও হাঁস ও সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের চিপ কর্মকর্তা, নজরুল স্মৃতি সংসদ (এন এস এস) এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, চকরিয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম, এমটিবি চকরিয়া ও কক্সবাজার শাখা ম্যানেজার, মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ক্লিনিক ম্যানেজার বিজন কুমার বিশ্বাস ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি উপস্থিত থেকে হতদরিদ্র জেলে পরিবারের জেলেদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে হতদরিদ্র জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চকরিয়া ৩২৫ হতদরিদ্র জেলে পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়।




