গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯০ বোতল ফেন্সিডিলসহ দু’নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়ীগঞ্জ পেপার মিলস এলাকার মহাসড়ক অংশে বাসে তল্লাসীকালে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় যাত্রীবেশি মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের লতিফা (২৮) ও মমতাজ ওরফে সফিরন (৬৫) কে গ্রেফতার করা হয়।

জানা যায়, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার এস আই জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহাসড়কের চাপড়ীগঞ্জ নামক স্থানে রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-২৭৫৩) তল্লাশী করে শরীরে ফিটিং অবস্থায় দুই নারীসহ ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান জানান, আটককৃত দুই নারীকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর ২০ রুজু করা হয়েছে। বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।