চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শুকনতলা এলাকায় মাদকের আস্তানা যাওয়ার পথ বন্ধ করে দেওয়ায় এক ওমান প্রাবাসীর নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে ইদ্রিস নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের শুকনতলা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ হেদায়েত উল্লাহ একজন ওমান প্রাবাসী। বেশ কিছু দিন পূর্বে তিনি দেশে আসেন। দেশে এসে তার পৈত্রিক ভূমিতে একটি বিল্ডিং এর কাজ শুরু করেন। বাড়ি নির্মাণ করতে গেলে পাশ্ববর্তী পারোয়ারা এলাকার একাধিক মাদক মামলার আসামী ইদ্রিস মিয়া হেদায়েত উল্লার জমির পিছনে দীর্ঘদিন যাবত একটি খালের উপর মাদকের আস্তানা হিসাবে পরিনত করে। পরবর্তীতে হেদায়েত তার জমির উপর মাদক কারবারিরা আসা যাওয়া করলে হেদায়েত ইদ্রিসকে এইসব কর্মকাণ্ড বন্ধ করার পরামর্শ দিলে উল্টো ইদ্রিস তার নিকট চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় বাড়ি ফেরার পথে কিছুদিন পূর্বে ওমান প্রাবাসী মোঃ হেদায়েত উল্লাহকে পথরোধ করে মারধর করে। হেদায়েত উল্লাহ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে বিচার শালিশের অয়োজন করা হয় । কিছুদিন পর পূনরায় ওমান প্রবাসীর নিকট মাদক কারবারিদের যাতায়াতের রাস্তার জন্য জমি দাবী করেন ইদ্রিস।তখন জমি দিতে ওমান প্রবাসী রাজি হননি। পরবত্তীতে গত ৮ আগষ্ট রাতে ওমান প্রাবাসী মোঃ হেদায়েত উল্লাহর নির্মানাধীন বাড়ি ভাংচুর করা হয় এবং নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মোঃ সুমন মিয়া জানান, মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়া মোঃ হেদায়েত উল্লাহর নির্মানাধীন বাড়ি ভাংচুর করে ও মালামাল লুট করে নিয়ে যায়। আমরা এতে বাঁধা দিলে আমাদের মেরে ফেলার হুমকি প্রদান করে।
স্থানীয় বাসিন্দারা জানান, পারোয়ারা এলাকার মতিন মিয়ার ছেলে ইদ্রিস মিয়া অতীতে বিভিন্ন দলের দলের প্রভাব খাঁটিয়ে মাদক ব্যবসা, জমি দখলসহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো। সে বর্তমানে বিভিন্ন স্থানে বিএনপি ও জামাতের লোক বলে অপকর্ম করছে বলে জানা যায়। মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়ার অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।




