খাগড়াছড়ি প্রতিনিধি: জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি পৌরসভার নব নিযুক্ত প্রশাসক নাজমুন আরা সুলতানা।আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) দুপুরে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা পৌর এলাকার বিভিন্ন নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি তুলে ধরেন এবং এগুলো থেকে পরিত্রাণে প্রশাসককে আশু আন্তরিক পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

এসময় সাংবাদিকরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে পর্যটন এলাকা আলুটিলার মতো জায়গায় রাস্তার পাশে পৌরসভার আবর্জনা ফেলার কারণে “ময়লাটিলা” নামকরণ করা হয়েছে বলে লজ্জাবোধ প্রকাশ করেন। এছাড়াও পৌর এলাকার পাকা রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, অপর্যাপ্ত সড়কবাতি, ফুটপাথ দখল, নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বাজার অব্যবস্থাপনা, ইতোপূর্বে উন্নয়ন প্রকল্প গ্রহনে স্বজনপ্রীতি ও স্বচ্ছাচারিতা, পৌরসভার বিভিন্ন নাগরিক সেবাদানে দীর্ঘসূত্রিতা ও সাংবাদিকদের যথাযথ তথ্য সরবরাহে অনীহা, ইমারত নির্মাণ আইনের তোয়াক্কা না করা ইত্যাদি বিষয়ে জনভোগান্তির বাস্তব তথ্য তুলে ধরেন।

মতবিনিময় সভায় পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের তথ্য ভিত্তিক বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ শেষে আইন ও বিধি মোতাবেক সকল নাগরিক সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন। তবে এ কাজে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, নব নিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা খাগড়াছড়ি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক।