গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোভ্যানের চালকসহ দু’জন নিহত হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে রেজাউল মিয়া (৪০) এবং পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাঝিপাড়া এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে, পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।