মীর হোসেন মোল্লাঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের (অর্থ ও প্রশাসন) ইন্সপেক্টর মো. নাজমুল হুদা। গত ২৩ আগষ্ট নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. নাজমুল হুদা দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে গত ২২ আগষ্ট (বৃহষ্পতিবার) কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. নাজমুল হুদাকে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।
জানা যায়, চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর নাজমুল হুদা ইতিপূর্বে কক্সবাজার জেলার কক্সবাজার সদর, রামু থানা এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট, ব্রাহ্মণ পাড়া, বাঙ্গুরা বাজার থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন। ওসি নাজমুল হুদার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানায়, চৌদ্দগ্রাম থানাকে মাদক, জুয়া, সন্ত্রাস, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে । কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও জুয়ার সাথে কোন আপোষ নেই, মাদক ও জুয়া নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।




