বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের গোয়ালিয়া খোলা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুস্টিত হয়। বান্দরবান সদরের গোয়ালিয়া খোলা এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম, দূর্নীতি এবং বৈষম্য সৃষ্টির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীলকে দায়িত্ব হতে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ রবিবার (২৫ আগস্ট)সকালে বান্দরবান গোয়ালিয়া খোলা এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করেন।

বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন সময় কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করা ছাড়াও স্কুলের একাউন্ট থেকে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে চেকের মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও আরো অনেক অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান বক্তারা।