খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২হাজার জনকে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন ২০৩পদাতিক রিজিয়ন সেনাবাহিনী। বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করেছে। দিনভর উদ্ধার কার্যক্রম চালিয়ে প্রায় দুই হাজার খাগড়াছড়িবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে বাবুছড়া ইউপির আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার, মোমবাতি, দিযাশলাই, স্যালাইনসহ প্রযোজনীয় সামগ্রী পৌঁছে দেওযা হচ্ছে। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরতদের খাবারের ব্যবস্থা করছে সেনাসদস্যরা।বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবাও দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বন্যায় খাগড়াছড়ির বিপন্ন মানুষের সাহায্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খাগড়াছড়ির প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। শুক্রবার আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তরের(আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাগড়াছড়িতে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফুট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় দুই হাজার খাগড়াছড়িবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশ্রয়কেন্দ্রগুলোয় অবস্থানরত অসহায় মানুষদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার, মোমবাতি, দেশলাই, স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান বাংলাদেশ সেনাবাহিনী অব্যাহত রাখবে বলে জানানো হয়।
এদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউপির বন্যার্ত পরিবারগুলোর মাঝে ত্রান সামগ্রী(শুকনো খাবার) দিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন(৭ বিজিবি)।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বাবুছড়া ব্যাটালিয়ন(৭ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মো: মাহামুদুল হাসান(পিএসসি) আর্টিলারী।
তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে অত্র ব্যাটালিয়নের আওতাধীন পাহাড়ি, বাঙালি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হলে, আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও যেকোনো দূর্যোগ মোকাবেলায় ব্যাটালিয়নের পক্ষ থেকে এমন কার্যক্রম চলমান থাকবে।
এ সময় বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ওবায়দুল হক, ইউপি সদস্য মো: জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।




