মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় ও কেউ যেনো বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন বিভিন্ন গ্রামে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জহিরুল কাইয়ুম জহির।
লন্ডন প্রবাসী আরিফুর রহমানের সার্বিক সহোযোগিতায় ও জহিরুল কাইউম জহির নেতৃত্বে ৫নং শুভপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে স্থানীয় পাইকপাড়া, গাছবাড়িয়া ও ৬নং ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি বাজারে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কৌশল বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়ে থাকেন জহিরুল কাইউম।
জহিরুল কাইউম বলেন, বিনা কারণে কেউ খারাপ আচরণ করলে বিএনপি নেতা-কর্মীরা তাদের পাশে থাকবে এবং বিশৃঙ্খলা কারীদের কে শক্ত হাতে মোকাবেলা করা হবে।পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভাইদের বিপদে-আপদে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তিনি।
উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজী জহিরুল হক, জামাল উদ্দিন মজুমদার, মাসুম মজুমদার, সুখী মাহাবুব ও যুবদল নেতা জামাল হোসেন, রুহুল আমিন ভুঁইয়া, সোহাগ মজুমদার, স্বেচ্ছাসেবক দল ইমরান মজুমদার ও মইন খান, ছাত্রদল নেতা হাসান ও রিপন সহ বি এন পির বিভিন্ন নেতৃবৃন্দ।




