মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও ৭৯তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় ও একেই সঙ্গেঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল ছাত্র ছাত্রীদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে শুভপুর ইউনিয়ন এর পদুয়া খামার পুষ্কুরণী স্থানীয় নেতৃবৃন্দুকে নিয়ে লন্ডন প্রবাসী আরিফুর রহমান মজুমদারের সার্বিক সহোযোগিতায় ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জহিরুল কাইউম জহির এর নিজ উদ্যোগে কেক কাঁটা ও মিষ্টি বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আর্মি নুর হোসেন, মাসুম মজুমদার, সুখী মাহবুব, কাজী সাইফুল ইসলাম, আব্দুল বারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মহিন খান, সোহাগ মজুমদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জহিরুল কাইউম জহির বলেন, স্বৈরাচার শেখ হাসিনা এই দেশের জনগণকে শান্তিতে গুমাইতে দেয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই খুনি হাসিনার নির্দেশনা আমাদের অনেক ছাত্র ছাত্রী বোনদেরকে হত্যা করেছে, এই দেশের মানুষের অভিশাপে ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে দেশ ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে। আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে সকলে দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন ও নিহত সকল ভাই বোনদের জন্য দোয়া কামনা করে বলেছেন মহান সৃষ্টিকর্তার যেন শহীদদের জান্নাতুল ফেরদৌস নসীব করেন।




