চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত- বিএনপির নাম ভাঙ্গিয়ে মুন্সীরহাট পশ্চিম বাজার “মিজান ওয়েল মিল”- এ ঢুকে, দুর্বৃত্তরা মালামাল লুট করে নেয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণাৎ এঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় লোকজন ও বাজার কমিটি সদস্যরা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
জানা যায়, সম্প্রতি সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মুজিবের বিরুদ্ধে শক্ত ভুমিকা নিয়ে রাজনৈতিক অবস্থান নেয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খোকনের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিজান ওয়েল মিলে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ ৯ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়ন পাশাকোট গ্রামের নাছির মিয়া ছেলে মাসুদ মিয়া(২৪), বিপ্লব মিয়ার ছেলে তাজবির (২২), একই গ্রামের সৈকত (২৪), হাছান (২৩), মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের আবুল কালাম (৬০) সহ ২০/২৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে নিয়ে গেছে। এ সময় প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়ার খবর স্থানীয় সূত্র জানিয়েছেন।
মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মিজান ওয়েল মিলের সত্বাধিকারী মোঃ মিজানুর রহমান খোকন বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য লক্ষ লক্ষ টাকার মালামাল লুঠে নিয়েছে।এ ঘটনার বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।




