খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আওয়ামীলীগের বিএনপি’র ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২সাংবাদিকসহ উভয়ের ৫০ এর অধিক আহত হয়েছে। এ ঘটনার পর থেকে আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। তবে মুক্তমঞ্চে থাকা পুলিশ নীরব ভুমিকা পালন করতে দেখা গেছে।

আজ রোববার(০৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাশেই দলীয় কার্যালয়ে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল করলে উভয়ের মধ্যে প্রথম দফা ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে ভাংগাব্রীজ মোড়ে বিএনপি’র-জামাত সমর্থিত অংগ সংগঠনের নেতা-কর্মীরা টায়ার জ¦ালিয়ে অবস্থান নিয়ে সড়ক প্রতিবন্ধকতা করলে অওয়ামীলীগ-নেতা কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা-ধাওয়া সংঘর্ষ হয়। একপর্যায় আওয়ামীলীগ ও অংগঠনের নেতাকর্মীরা শাপলা চত্বরে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে ২সাংবাদিকসহ উভয়ে শতাধিক নেতা-কর্মী আহত হয়।

ইটের আঘাতে বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি এইচ এম প্রফুল ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শংকর দে আহত হন।

আহতরা হলেন, জেলা ছাত্রলীগের শাকিল(২২), সৌরভ(২২), রনি(২০), শাহিন(২২), মারুফ হোসেন(১৮), শুভ(২০), শাহিন(৩৪), মেহেদী(২১), রহমান(৫১), আরিফ(২১), পথচারী গাজীউল রহমান(৩৫)সহ উভয়ের ৫০অধিক আহত হয়েছে।

খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মন্ধসঢ়;জুরুল হক জানান, আহতদের বেশীরভাগই মাথা পাঠা ও জখম হওয়া রোগী ২/৩জন ভর্তি হলেও অধিকাংশরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিজ বাসায় ফিরে গেছেন।

ঘটনার পর থেকে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং, শহীদ কাদের সড়কসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল ও দোকানপাট।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: তানভীর হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান।

বিকেল ৪টায় নারিকেল বাগানস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সাংবাদিক সম্মেলন করে ব্রিফিং এ বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদেরকে শান্ত থাকার পরামর্শ দেন। তবে যৌক্তিক আন্দোলন সাথে আমরাও আছি। অদুর ভবিষ্যতের চিন্তা-চেতনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা রয়েছে। আপনারা দ্রুত সাক্ষাৎকার করে সমস্যা-সমাধান করতে পারেন। তবে নৈরাজ্য করলে শক্তহাতে আওয়ামীলীগ প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের পাজেপ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, এড. আশুতোষ চাকমা, ক্যজরী মারমা, নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো: দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিনসহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।