নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরামের (২২) দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল। পরে মুরার পাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ওয়াসিম আকরাম।

এর আগে মঙ্গলবার ভোর দিবাগত রাত ৩ টার দিকে ওয়াসিম আকরামের মরদেহ তার গ্রামে এসে পৌঁছালে এলাকার শত শত মানুষ ওয়াসিম আকরামের লাশ একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান। এমময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের ৫ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন ২য়। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। মেধাবী এই তরুণের মধুর আচার-ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন আকরাম।