লিটন কুতুবী, কুতুবদিয়া: উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী বিভাগের বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২৫ অর্থ বছরের জেন্ডার রিসপনসিভ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রনয়নের উদ্দেশ্যে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যশনাল এর কারিগরি সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শেখ রাসেল অডিটোরিয়ামে মঙ্গলবার (১৬ জুলাই) কুতুবদিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতির প্রতিনিধি মোহাম্মদ সাদাত হোসেন।

সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা নাদিম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ,উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তর , মৎস্য বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশলীসহ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলার পুষ্টি পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।

নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী শাহ মুহাম্মাদ ইমতিয়াজ,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরের উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা উপর একটি উপস্থাপনা তুলে ধরেন।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের পুষ্টি কার্যক্রমের সম্পর্কে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়াও সভায় কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারী বিভাগে কর্মকর্তাবন্দ তাদের বিভাগের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন এবং ২০২৪-২৫ সালের পুষ্টি কর্মপরিকল্পনা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করেন।

সভার শেষ অংশে কুতুবদিয়া ত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা ভূমি কর্মকর্তা তার বক্তব্যে উপজেলার সার্বিক পুষ্টির চিত্র উন্নয়নে স্বাস্থ্য বিভাগসহ কমিটিতে অর্ন্তভূক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহব্বান জানান এবং এক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন।

পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা যাতে জেন্ডার রিসপনসিভ হয় সে ব্যাপারে সকলকে নির্দেশনা দেন এবং সকলে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।