গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর অর্থায়নে প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (০৮ জুলাই ) সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডের খলসী এতিমখানা থেকে আলমের বাড়ী হয়ে খলসী জামে মসজিদ পর্যন্ত এবং আলমের বাড়ী থেকে রুহলের বাড়ী পর্যন্ত ৩৮০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আর.সি.সি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের জেলা সদস্য মুকিতুর রহমান রাফি।

এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মাহবুব আলম (বাদল),মুরাদ আলী, হালিম,খালেক,মামুন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।