নূর মোহাম্মদ হৃদয়,খাগড়াছড়ি:  খাগড়াছড়িতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য পেয়ে, স্বস্তির হাসিতে সদর পৌর এলাকার ৬৩.৩০ বর্গ কিলোমিটারের প্রধান শহর খাগড়াছড়ি পৌরসভার মোট জনসংখ্যা ৬৯ হাজার ৪৩৪ জনের বিপরীতে টিসিবি সুবিধাভোগী ৬৪৩৭ টি কার্ডধারী পরিবার।

পৌরসভার ৯টি ওয়ার্ডে এ মোট ৬,৪৩৭ টি কার্ডের বিপরীত প্রত্যেক কার্ডধারী পরিবারকে ২লিটার সয়াবিন তেল ২০০ টাকা,
২-কেজি মশুরি ডাল ১২০ টাকা ও ৫ কেজি চাউল ১৫০ টাকা সহ মোট প্যাকেজ ৪৭০ টাকা দামে প্রধান করা হয়।

টিসিবির সুবিধাভোগী কার্ডধারী একাধিক পরিবার জানান, সরকারের এই সুবিধা পেয়ে আমরা অত্যন্ত খুশি, তবে,আরো কিছু পণ্য যুক্ত করলে সকলের জন্য ভালো হতো যেমন, চিনি, গুড়া দুধ ইত্যাদি।

খাগড়াছড়ি সদর পৌর দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার মেসার্স তারিফা স্টোরের স্বত্বাধিকারী মোঃ মেহেদী হাসান বলেন “দায়িত্ব পাওয়ার পর থেকে স্বচ্ছতার সহিত টেক অফিসার ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পৌর এলাকায় সকল কার্ডধারী মানুষকে সময়মত টিসিবির পণ্য দিতে বদ্ধপরিকর । তবে, জনসংখ্যার তুলনায় কার্ডধারী সংখ্যা কম হওয়ায়, মাল বিতরণ করতে গিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্য কোন সমস্যা নাই”।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম বলেন,”সরকার অনেক ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য কম মূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রয় করছেন। আর বিতরণ প্রক্রিয়ায় যদি কোন অনিয়ম দুর্নীতিতে সংশ্লিষ্ট কোন জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত ডিলারদের বিরুদ্ধে কোন অভিযোগ উঠে,অবশ্যই যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত স্বচ্ছতা সহিত চলছে” ।
বর্তমান সময়ে দেশে দ্রব্যমূল্যের লাগামহীন অস্থির বাজারে দিশেহারা সাধারণ মানুষ। নিম্ন ও মধ্যবিত্তে পরিবারের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় নিত্যপণ্য সামগ্রী ক্রয় করতে অনেক হিমশিমে পড়তে হচ্ছে।

এজন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে, সরকার খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ইউনিয়ন পর্যায়ে ভিজিডি কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজিতে চাউল বিক্রয় ও খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচি(ওএমএস) সেবা চালুর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে নিত্যপণ্য সেবা চলমান রয়েছে। যা সাধারণ মানুষের অস্বস্তির বাজারে স্বস্তির নিঃশ্বাস।