মিজবাউল হক, চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় গরু চরাতে গিয়ে নিখোঁজের ১৮ঘন্টা পর বাড়ির অদূরে পাহাড়ি জঙ্গলে গাছের সাথে ওড়না প্যাঁচানো জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে পরিবার ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়ি জঙ্গল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। জান্নাতুল ফেরদৌসী কাকারা ইউনিয়নের বাদশারটেক এলাকার মো. রুবেলের স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।

স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে গরু চরাতে গিয়ে আর ঘরে ফেরেনি জান্নাতুল ফেরদৌস। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার ভোর ৫টার দিকে মোবাইলে কল দিলে কাকারা ইউনিয়নের আমান উল্লাহ পাড়া পাহাড়ি জঙ্গল এলাকায় মোবাইলের রিংটোন বেজে উঠে। পরে একটি বড় আমগাছে তার ঝুলানো লাশ দেখতে পায় তারা।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু নঈমকে জানানো হলে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

কাকারা ৯নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু নঈম জানায়, শুক্রবার সকালে স্বামী মো. রুবেলের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসির সাথে। এ নিয়ে অভিমান করে গহীন জঙ্গলে গিয়ে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করতে পারে ফেরদৌসি।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে রহস্য জানা যাবে।