মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামে স্থানীয় প্রভাবশালীর অত্যাচারে অতিষ্ট হয়ে হয়ে হুমকির মুখে পরিবার নিয়ে দিনযাপন করছেন নিরীহ এক সংখ্যালঘু পরিবার। প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিকার চেয়ে বার বার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোন প্রতিকারই পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন সংখ্যালঘু রঞ্জিত চন্দ্র নাথের পরিবার।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার শীল ও তার ভাই নিউটন সুশীল একই গ্রামের রঞ্জিত চন্দ্র নাথের বসতবাড়ির চলাচলের পথে পাকা গেইট নির্মাণের জন্য পিলার স্থাপন করেছে। গত ১৯ জুন সকাল ১০ ঘটিকার দিকে প্রদীপ কুমার ও তার ভাই নিউটনের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক জোরপূর্বকভাবে রঞ্জিত নাথের বসতবাড়ির গেইটের সামনে পাকা পিলার স্থাপন করেছেন। এসময় নিরীহ রঞ্জিত নাথ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করেন প্রদীপ ও তার ভাই। এরপর রঞ্জিত নাথ জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে হামলাকারীরা পালিয়ে যায়।

নিরীহ রঞ্জিত নাথ জানান, পেকুয়া সদর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের জায়গা কিনে দীর্ঘ ১০ বছর ধরে তিনি পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কিন্তু হঠাৎ করে প্রভাবশালী প্রদীপ কুমার ও তার ভাই নিউটন তার বসতবাড়ির সামনে পাকা গেইট নির্মাণ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য হুমকি দিচ্ছে। তার বাড়ির সামনের পানি আটকিয়ে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করেছে। ওই প্রভাশালীর হুমকির মুখে তিনি পরিবার নিয়ে আতংকে আছেন।

অভিযোগের ব্যাপারে প্রদীপ কুমার শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন।