নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রচেষ্টার পরেও পরিবার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়নি বলে ক্ষুব্ধ পরিবার অভিযোগ করা হয়েছে সংবাদ সম্মেলনে। লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দানী পাড়ার ওমান প্রবাসী আবু তালেবের সাথে ছয় বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চকরিয়া উপজেলার পূর্ব ভেওলার এক পরিবারের ইশরাত জাহান এ্যানীর। বিয়ের কিছুদিন দেশে অবস্থানের পর জীবন-জীবিকার তাগিদে স্বামী আবু তালেব ওমান চলে যান। পরবর্তীতে স্ত্রী এ্যানী পরকীয়ার জড়িত হয়ে পুে পর পুরুষের সাথে।
এ ব্যাপাওে ক্ষুব্ধ স্বামী আবু তালেবের পরিবারের পক্ষ থেকে বধুর আচরণের সংশোধনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু, হয়নি। সম্প্রতি রনি নামে স্থানীয় এক বখাটের সাথে এ্যানী পালিয়ে গিয়ে আবু তালেবসহ তার পরিবারের লোকজনকে আত্মহত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে ২২ জুন শনিবার বেলা ৩টায় আবু তালেবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী আবু তালেবের ভাতিজা আবু সুফিয়ান। উপজেলা এক রেষ্টুরেন্টের হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গৃহবধুর শাশুড়ী মরিয়ম বেগম, ননদ রোজিনা আক্তার, সদার্নী পাড়ার সর্দার মো. হারুন, আধুনগর ইউপির সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, প্রতিবেশী মোবারক ও আবদুল কাদের উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইশরাত জাহান এ্যানীর নানা অপকর্ম তুলে ধরে বলা হয় তাকে সংশোধন করার জন্য তার মা-বাবাকে অবহিত করা হয়েছে। এ্যানি ও তার মা-বাবা মুছলেখা দিয়েছেন ভবিষ্যতে এধরণের কর্মকান্ড থেকে ফিরে আসার। তা সত্ত্বেও বিদেশ থেকে আবুল তালেবের প্রেরিত ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে শ^শুর বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধু এ্যানী। এ ব্যাপারে আবু তালেবের মা মরিয়ম বেগম জানান, তাঁর পুত্রবুধু এ্যানীর নানা অপকর্মের কারনে এলাকায় একাধিকবার শালিষী বৈঠক হয়েছে। তাকে শালিশী বৈঠকে হুশিয়ারি উচ্চারণ করলেও তা উপেক্ষা করে চলেছেন এ বধু।




