ইউসুফ হুসাইন লালপুর (নাটোর ) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন শাখায় দীর্ঘ ১যুগ পর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন ) বিকাল ৩ টার দিকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের আয়োজনে র্দীর্ঘ এক যুগ পর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন উদ্বোধক মো: কামরুল হাসান (মিলটন)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ মাননীয় সংসদ সদস্য, ৫৮,নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) ও সিনিয়র সহ-সভাপতি, নাটোর জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি ছিলেন মো: আফতাব হোসেন ঝুলফু, সভাপতি, লালপুর উপজেলা আওয়ামী লীগ, মো: আতাউর রহমান জার্জিস, সিনিয়র সহ-সভাপতি, লালপুর উপজেলা আওয়ামী লীগ,মো: রুহুল আমিন মোল্লা, সভাপতি, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
প্রধান বক্তা ছিলেন মো: খালিদ হোসেন (সরল), সাধারণ সম্পাদক, লালপুর উপজেলা আওয়ামী যুবলীগ। সভাপতিত্ব করেন মো: আব্দুল কুদ্দুস, সভাপতি, দুয়ারিয়া ইউনিয়নআওয়ামী যুবলীগ।
সঞ্চালনায় মো: আনিছুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক,দুয়ারিয়া ইউনিয়ন।পরে মেহেদী হাসান রাজীবকে সভাপতি, এবং আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।




