খুলনা প্রতিনিধি: বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে আজ শনিবার (২৫ মে) এক মতবিনিময় সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, কেএমপির সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং অংশীজনেরা৷

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী ও অংশীজনরা অংশ নেন।

এর পূর্বে চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুলনা শহরের বিভিন্ন সিলিন্ডার গ্যাস বিক্রয়কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং গ্যাসের মূল্যসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি যাচাই করেন৷