খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা লক্ষ্মীছড়িতে সফল প্রকল্পের আওতায় অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা সফল প্রকল্পের উদ্যোগে অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ মে) দুপুরে সম্প্রতি লক্ষ্মীছড়ি উপজেলা কিমিউনিটি সেন্টারে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে ওয়েল্ডিংকিট, টেবিল , চেয়ার, পানির ফ্লাস্ক, স্কুল ব্যাগ, টুথ ব্রাশ ও পেষ্টসহ নানা উপকরণ বিতরণ করা হয়।
সফল প্রকল্পের আওতায় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মোট ১৬টি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা সমন্বয়কারি জুয়েল চাকমা ও প্রজেক্ট অফিসার পল ত্রিপুরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




