নিজস্ব প্রতিবেদক>>
নগরীর খুলশীতে ৭ কেজি গাঁজাসহ শামসুল আলম প্রকাশ মানিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ।
রোববার রাতে থানার শাজাহান মাঠের বিপরীতে পাহাড়তলী রেলওয়ে মসজিদ গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
খুলশী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক এম আবদুল হালিমের নেতৃত্বে টিম-৩১ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এরপর খুলশী থানায় হস্তান্তর করার পর সোমবার মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views: 193




