প্রদীপ দাশ কক্সবাজার (সদর) প্রতিনিধি: উখিয়ায় ভাড়া বাসা হতে আব্দুল্লাহ আল মাসুদ (২৩) নামের এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে কোট বাজারে স্টেশনের দক্ষিণ পাশে ঝাউতালা রাসেলের ভাড়া বাসা হতে ঝুলন্ত অবস্থায় তার মরদহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত যুবক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ফকিরা ঘোনা গ্রামের মোঃ শফির পুত্র। তিনি এনজিও এনআরসিতে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে চাকুরীরত ছিল।

বাড়ির মালিক রাসেল জানিয়েছেন, ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

উখিয়া থানার ওসি মোঃ শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।