প্রেস বিজ্ঞপ্তি: গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি; উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের সদয় সম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলোঃ
৮/৫/২০২৪ ইং, বুধবার: দুপুর ২ টায়- সিরাজগঞ্জ জেলা
৯/৫/২০২৪ ইং, বৃহস্পতিবার: সকাল ৯ টায়- রাজশাহী বিশ্ববিদ্যালয়
সকাল ১১ টায়- রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা
এবং দুপুর ৩ টায়- চাঁপাইনবাবগঞ্জ জেলা
১০/৫/২০২৪ ইং, শুক্রবার: সকাল ১০ টায়-নওগাঁ জেলা
এবং দুপুর ২ টায়-জয়পুরহাট জেলা
১১/৫/২০২৪ ইং, শনিবার: দুপুর ২ টায়-পাবনা জেলা
উক্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।




