জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলের নদী প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।আজ শনিবার (২১ মে) বিকেলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল ডাইক পরিদর্শন করেন। এসময় জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারের গাফিলতির কারণে জকিগঞ্জের অমলসিদের ডাইক ভেঙ্গে পাশর্^বর্তী এলাকাসমূহ দ্রুত প্লাবিত হচ্ছে। সর্বত্র মানবিক বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। কার্যকর উদ্যোগ নিলে দ্রুততম সময়ের মধ্যে ডাইকটি মেরামত করা সম্ভব। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, সরকার শুধু দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত রয়েছে। বন্যার্তদের কল্যাণে সরকার কোন ভুমিকা পালন করছে না। ফলে বন্যার্তদের দুর্ভোগ ক্রমশ বেড়ে চলেছে। অমলসিদের ভেঙ্গে যাওয়া ডাইকটির দিকে একটু আগে নজর দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতোনা। অবিলম্বে ডাইকটি মেরামত করতে হবে। একই সাথে সিলেট জেলার সবগুলো ডাইক ও বেরিবাধ মেরামত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান, কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, জকিগঞ্জ পৌর সভাপতি মাসুক উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, এডভোকেট সাঈদ আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, আক্তার আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, যুবদল নেতা ওলী চৌধুরী, আক্তার হোসেন রাজু, দুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ছাত্রদল নেতা জুবের আহমদ, কামরান আহমদ ও শামসুল ইসলাম সেলিম প্রমূখ।