ইজাজুলঃ ১৭ মে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ মঙ্গলবার (১৭ মে) সকালে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দারুসসালাম আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চীন মৈত্রী সম্মেলন যোগদান করেন।
নগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এস এম মান্নান কচির নির্দেশনায় গিয়াস উদ্দিন এর নেতৃত্বে মিছিলটি পরিচালিত হয়েছে। দারুস সালাম থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকালে কর্মসূচিতে যোগদান উপলক্ষে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন এ মিছিলের আয়োজন করেন। সকালে দারুস সালাম থানার টালি কোম্পানির মোড় থেকে মিছিল টি বের হয়। এসময় নেতা কর্মীদের মুখে মুখে শ্লোগান মুখরিত, নেতা মোদের শেখ মুজিব, দারুসসালাম আওয়ামী লীগ।




