বনানী (ঢাকা) প্রতিনিধিঃ সম্প্রতি বনানী থানা তাঁতীলীগ নেতা মিজানকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় আছেন তিনি।আজ বৃহস্পতিবার (১২ মে) মিজানকে দেখতে তার বাসায় যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির। মিজানের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
কাউন্সিলর নাছির এ হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এসময় স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: রাজধানীর কড়াইল এলাকায় বনানী থানা তাঁতীলীগ নেতা মিজানের মাথায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
Post Views: 269




