দি ক্রাইম, চাঁদপুর: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স সংলগ্ন নজরুল ইসলাম ভুট্টু এর চায়ের দোকান ও ফয়সাল শপিং কমপ্লেক্স এর সামনে ফুটপাত এলাকা থেকে গাঁজাসহ আসামীদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক বাপন সেনএর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স সংলগ্ন নজরুল ইসলাম ভুট্টু এর চায়ের দোকানের পূর্ব পাশ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ গোলাম রাব্বি (২২), পিতা- মোঃ রবিউল হাওলাদার রবি, মাতা- রানু বেগমকে ৩(তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ,২০ হাজার টাকা। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অপর এক অভিযানে চাঁদপুর সদর থানাধীন ফয়সাল শপিং কমপ্লেক্স এর সামনে ফুটপাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১নং মোঃ আবু জাহেদ (৩৫), পিতা- মৃত আবু তাহের, মাতা- রহিমা বেগস এবং ২নং আসামী রোকসানা বেগম (৩৭), স্বামী- মোঃ আবু জাহেদ, পিতা- ফিরোজ আলম, মাতা- ফিরোজা বেগম উভয়কে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
উক্ত মামলায় উপ-পরিদর্শক মেহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Post Views: 480



