দি ক্রাইম,মানিকগঞ্জ: মাদক বিরোধী পৃথক অভিযানে ৫৪ গ্রাম হেরোইনলহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় সদর থানাধীন বেউথা ব্রীজ সংলগ্ন মাছের আড়তের নিকট থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ রকি (২২), মোঃ আলতাব হোসেন (৪৪), ও মোঃ ফারুক মোল্লা (৩৫)। তাদের উভয়ের বাড়ি একই এলাকায়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে  এসআই  মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বেউথা ব্রীজ সংলগ্ন মাছের আড়তের সামনে অভিযান পরিচালনা করে মোঃ রকি (২২),কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করেন।
অপর একটি আভিযানে দল এসআই  আসাদ মিয়া এর নেতৃত্বে মানিকগঞ্জ থানাধীন চামটা খাসড়াকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলতাব হোসেন (৪৪) ও মোঃ ফারুক মোল্লা (৩৫)কে ৪৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
মানিকগজ্ঞ জেলা গোয়েন্দা পুলিশ দি ক্রাইমকে জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫ লাখ, ৪০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।