প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা মহানগর উত্তর রুপনগর থানাধীন ৯২ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আজ বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য গোলাম কিবরিয়া মাখন, এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মোঃ হানিফ মিয়া, আমজাদ হোসেন মোল্লা, মহিলা দল নেত্রী লাইলি বেগম প্রমূখ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৯২ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ নজরুল ইসলাম নজু এবং পরিচালনায় ছিলেন ৯২ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নবী হোসেন।
প্রধান অতিথি আমিনুল হক ইফতারপূর্ব আলোচনায় বলেন, বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার তাদের অনুগত আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। এই পবিত্র রমজান মাসেও দেশের বিভিন্ন এলাকায় ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, অনুষ্ঠান পন্ড করে দিচ্ছে। ক্ষমতা হারানোর আশংকায় বর্তমান শাসকগোষ্ঠী আরও বেপরোয়া হয়ে উঠেছে। দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়ণে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো ন্যুনতম নিরাপত্তা নেই।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। তবে অতীতে যেমন কোন স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামী মানুষকে দমাতে সক্ষম হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-সরকারি জুলুম-নির্যাতনকে পরোয়া না করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশী দৃঢ় সংকল্পবদ্ধ হবে।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-বিএনপি নেতা ও রুপনগর থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুল হক, বিএনপি নেতা মানিক কামাল ভান্ডারী, রুবেল, কামলা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।