মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা যখন তীব্রতর হচ্ছে, ঠিক সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ মডেলের। এই মডেলের পূর্ণরূপ হলো ‘লো-কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ বা স্বল্পমূল্যের মনুষ্যবিহীন যুদ্ধবিমান আক্রমণ ব্যবস্থা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র চাইলে রোববারই ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে অথবা দেশটির সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে।

অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত যুদ্ধবিমানগুলোকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৩: ৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৪: ০০