বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আগামী সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৪ অক্টোবর সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি ১৫.৭° উত্তর অক্ষাংশ এবং ৯০.৬° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কি.মি., কক্সবাজার থেকে ৬৫৫ কি.মি., মোংলা থেকে ৭৬০ কি.মি. এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কি.মি. দক্ষিণে অবস্থান করছে। নিম্নচাপটি আরও দক্ষিণ দিকে অগ্রসর ও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’। তবে আরব সাগরে থাকা অন্য একটি লঘুচাপ যদি আগে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে সেটির নামও অর্ণব হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।