আসন্ন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বেশি তেল পরিবহন করা হচ্ছে। এরপরেও ইরান তেলের দাম বৃদ্ধি করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘স্টিল ওয়াল’ একশ দিনে গড়িয়েছে। সেন্টকমের দাবি, এই অবরোধের ফলে ইরান প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্যমতে, এই অবরোধের কারণে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের জোগান সীমিত হয়েছে, যা আগে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, অপরাধী চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।

অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরান তাদের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় ফিরবে না এবং হরমুজ প্রণালিও খুলবে না। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, তবে এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এরই মধ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের আগের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ২৪ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।