সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন ও বন্দরনগরী ইয়ানবুর আরামকো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টার মধ্যে আনসারুল্লাহর যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি পৃথক হামলা সম্পন্ন করেছেন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও রয়েছে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর একটি আরামকো স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি অনুযায়ী, তাদের এই অভিযানের ফলে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে এবং ইয়ানবুর আরামকো স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। একই সঙ্গে রিয়াদের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা ড্রোন সরাসরি আঘাত হেনেছে বলে গোষ্ঠীটি উল্লেখ করেছে।

সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক বিশেষ সতর্কবার্তায় জানান, ইয়েমেনি গোত্রগুলোকে লক্ষ্য করে সৌদি আরব কোনো ধরনের হুমকিমূলক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে অত্যন্ত মারাত্মক ও অপ্রত্যাশিত। ইয়েমেনের ওপর সৌদি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে হুতিদের পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) বরাতে জানা গেছে, দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হুতিদের চালানো হামলায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সৌদি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া আহত আটজনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।