চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) এই কম্পন অনুভূত হয়। এর আগে ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটের দিকেও ভূমিকম্পটি অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সিইএনসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) নিচে। কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের মধ্যে এলাকাটির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

ভূমিকম্পটি স্থানীয় এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিইএনসি। এর কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।