পাবনায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় জালালপুর-গয়েশপুর সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং জালালপুর নতুনপাড়া এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৪০)। নিহতদের মধ্যে সেলিম মাহমুদ স্থানীয় জালালপুর বাজারের একজন মাছ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জালালপুর-গয়েশপুর সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়া ও সেলিম মাহমুদকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর দুজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট