শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বারোয়ারী মণ্ডপ থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

সফরকালে তিনি সাঁথিয়া পৌর এলাকা এবং উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি ঘটে রাতে আফতাবনগর বারোয়ারী দুর্গা মন্দির পরিদর্শনের মাধ্যমে।

পরিদর্শনের সময় সাইয়েদ আবদুল্লাহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের ভক্ত এবং সাধারণ মানুষের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এবং সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। এছাড়াও সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক, উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বারোয়ারী মন্ডপ থেকে পরিদর্শন শুরু করে পৌর ও উপজেলার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেন৷ তিনি রাতে আফতাবনগর বারোয়ারী দূর্গা মন্দির পরিদর্শন করে সমাপ্তি করেন ।