সৌদি আরবে হুথি বাহিনীর চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, গত রোববার টেলিফোনে আলাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তার প্রতি নিজেদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আঞ্চলিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তারা আলোচনা করেন যে, বর্তমান অস্থিরতা ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া, সৌদি আরব, পাকিস্তান, মিসর ও তুরস্ককে নিয়ে গঠিত চার দেশের জোটের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় আরও জোরদার করার কৌশল নিয়েও দুই মন্ত্রী বিস্তারিত আলোচনা করেন।