গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

ঘটনার পর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বৃদ্ধি পেতে থাকে। আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের মূল কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি।

অভিযানের সার্বিক বিষয় নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল হোসেন জানান, খবর পাওয়ার পর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এই অভিযান চালিয়ে যাচ্ছে।